দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বজুড়ে যখন বিশ্বকাপ ফুটবল-২০২৬ ঘিরে উন্মাদনা তুঙ্গে, তখন সেই জোয়ারে ভাসছে বাংলাদেশও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দল নিয়ে চলছে তুমুল আলোচনা, আর সেই আলোচনায় উঠে এসেছে ঢালিউড তারকাদের ফুটবলপ্রীতিও। বিশেষ করে শাকিব খানের প্রিয় দল নিয়ে আবারও শুরু হয়েছে কৌতূহল—ব্রাজিল নাকি আর্জেন্টিনা, শেষ পর্যন্ত কোন দলের পাশে থাকছেন এই শীর্ষ তারকা, তা নিয়েই চলছে নানা জল্পনা-কল্পনা।
তবে এ প্রশ্নের জবাব খুঁজতে গেলে একটু বিভ্রান্তিতেই পড়তে হয়। ২০১৪ সালের বিশ্বকাপের সময় একটি শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের ফটোশুটে অংশ নেন শাকিব। সে সময় জানিয়েছিলেন, তার পছন্দের দল ব্রাজিল। নেইমারের খেলা তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। এরপর ২০১৮ সালের বিশ্বকাপের সময় শাকিব জানান, তিনি আর্জেন্টিনার সমর্থক। সে সময় তার অভিমত ছিল এমন, ছোটবেলা থেকে ফুটবল খেলা তার প্রিয়। মাঠে খেলার সময় নিজেকে মনে করতেন ম্যারাডোনা। তাই আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চাইতেন তিনি। এছাড়া ২০২১ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পর ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় শাকিবকে।
এদিকে সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হন তিনি। সেখানে তার কাছে জানতে চাওয়া হলে শাকিব বলেন, ‘কোন দল পছন্দ করি, সেটা বলব না। এবার একটু কৌশলে এগোচ্ছি। কারণ এর আগে যে দল সাপোর্ট করেছি, পরে হেরেছি, গালি খেয়েছি। এজন্য এবার অপেক্ষা করি, খেলার অবস্থা দেখে জানাব।’
এ সময় শাকিবের পাশে ছিলেন পূর্ণিমাও। তিনি বিশ্বকাপ উপলক্ষে একটি ফটোশুট করেছেন শাকিবের সঙ্গে। পূর্ণিমা ইঙ্গিত দেন, শাকিবের পছন্দের দল আর্জেন্টিনা। একই তথ্য দিলেন শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসও। তিনি স্পষ্টই জানালেন, শাকিব আর্জেন্টিনার সমর্থক।
উল্লেখ্য, অপু বিশ্বাসের প্রিয় দল ব্রাজিল। এমনকি শাকিবের আরেক স্ত্রী শবনম বুবলীও নেইমারের দল পছন্দ করেন। অর্থাৎ ব্যক্তিজীবনে তাদের মধ্যে বৈরি সম্পর্ক থাকলেও ফুটবলে তারা একই দলের সমর্থক।
/অ